শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নেশার টাকা না পেয়ে শিকলে বেঁধে বৃদ্ধ বাবাকে নির্যাতন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

সুনামগঞ্জের ছাতকে নেশার টাকা না পেয়ে শিকলে বেঁধে মমস্বর আলীর (৭৫) নামের এক বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

 

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই বৃদ্ধার একমাত্র ছেলে সুহেল মিয়া (৩২) নেশাগ্রস্থ। নেশার টাকা না পেলে প্রায়ই তার বৃদ্ধ বাবাকে নির্যাতন করতেন। বৃহস্পতিবার রাতে সুহেল মিয়া নেশা করার জন্য বৃদ্ধ বাবাকে টাকা দিতে বলেন। টাকা জোগাড় করে দিতে না পারায় শিকলে বেঁধে বৃদ্ধকে মারধর করে আহত করেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বৃদ্ধকে উদ্ধার করেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় সুহেল মিয়াকে পুলিশে সোপর্দ করা হয়।

 

উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিল্লাল আহমদ বলেন, ‘নেশার টাকা না দেয়ায় বখাটে সুহেল তার বৃদ্ধ বাবাকে শিকলে বেঁধে নির্যাতন করে। খবর পেয়ে আমি তাকে উদ্ধার করে চাতক হাসপাতালে পাঠাই।

 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোনো হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023