শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দুপচাঁচিয়ায় ওএমএস’র চাল ও আটা না পেয়ে হতাশায় নিম্ন আয়ের মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া সরকার ঘোষিত বিশেষ কার্যক্রমের আওতায় বরাদ্দকৃত ওএমএস’এর চাল,আটা না পেয়ে অধিকাংশই জনগন দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থেকে হতাশা হায়ে বাড়ি ফিরছেন। দুপচাঁচিয়া উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অফিস হতে জানা যায়, দুপচাঁচিয়া পৌরসভার করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষদের জন্য সরকারের বরাদ্দকৃত চাল ও আটা ওএমএস’এর মাধ্যমে বিশেষ এ কার্যক্রম শুরু করেছে ২৫ জুলাই থেকে ৭ই আগষ্ট পর্যন্ত চলবে। দুপচাঁচিয়া পৌরসভার ৪ টি স্থানে পুরাতন বাজার, শহরতলা মোড়ে, মেইল বাসষ্ট্যান্ড  ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নির্ধারিত ডিলারের মাধ্যমে চাল ও আটা দেবার কার্যক্রম চলছে। জন প্রতি ৩০ টাকা দরে ৫ কেজি চাল, ও ১৮ টাকা দরে ৫ কেজি আটা ক্রয় করতে পারবে। গত ৫ আগষ্ট বৃহস্পতিবার দুপচাঁচিয়া পৌরসভার ওএমএস’ ডিলারদের দোকানে সরজমিনে গিয়ে দেখা যায় নারী-পূরুষ দীর্ঘ লাইনে দাড়িঁয়ে  আছে দীর্ঘসময় ধরে। পৌরসভার ওএমএস’ ডিলারদের দোকানে  সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল ও আটা বিক্রয়ের কথা থাকলেও দুপুর ১২ টার মধ্যেই ডিলারদের চাল ,আটা দেবার কার্যক্রম শেষ হয়ে যায়। রিক্সাচালক নূর ইসলাম জানায় ,আমি রিক্সা রেখে প্রায় দেড়ঘন্টা  লাইনে দাঁড়িয়ে থেকেও কোন চাউল,আটা পাইনি। দুপচাঁচিয়া মেইল বাসষ্ট্যান্ড ওএমএস’এর ডিলার মহসীন আলী বলেন ,দেড় টন চাল,এক টন আটা প্রতিদিনের মজুত রয়েছে যাদিয়ে চাল তিন শ’জন,আটা দু’শ জনকে প্রতিদিন দিতে পারবো কিন্তু দেখা যায় ৭শ থেকে ৮শ জন লোক প্রতিদিন লাইনে দাঁড়িয়ে যায় মজুদের চাহিদার উপর দিতে হয়। এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অরুন কুমার প্রামানিক জানান , করোনায় সরকার ঘোষিত প্রনোদনা ওএমএস’এর কার্যক্রমের আওতায় নিম্ন ও মধ্য বিত্ত আয়ের মানুষের মাঝে  ডিলারদের মাধ্যমে স্বল্পমূল্য দরে চাল ও আটা বিক্রয় করা নির্দেশ প্রদান করেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023