স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সিলিং ফ্যানের তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দত্ত কুমার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার গোপালপুর গ্রামের সুখিন চন্দ্রের ছেলে।
শুক্রবার সকালে নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে দত্ত চন্দ্র নিজ ঘরে সিলিং ফ্যানের সংযোগ তার লাগাতে যায়। এ সময় সিলিং ফ্যানের সুইচ অন থাকায় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায় দত্ত চন্দ্র।