শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় সাত ও উপসর্গে ছয় জন মারা গেছেন। বুধবার (৪ আগস্ট) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বগুড়ার বিভিন্ন এলাকার ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হয়েছে ৮৭ জনের। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৪৮ জন ও অ্যান্টিজেন পরীক্ষায় ১৬৬টি নমুনায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ২২টি নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৩৫ শতাংশ। আক্রান্ত ৮৭ জনের মধ্যে বগুড়া সদরে ৫৯, শেরপুরে ১১, শাজাহানপুরে ছয়, দুপচাঁচিয়া ও কাহালুতে তিন জন করে, গাবতলী ও শিবগঞ্জে দুই জন করে এবং নন্দীগ্রামে এক জন রয়েছেন।

সূত্র আরও জানায়, বগুড়ায় এখন পর্যন্ত মোট ১৯ হাজার ২৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৪১ জন। মোট ৫৮৭ জনের ‍মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন এক হাজার ৩৬০ জন। তাদের মধ্যে হাসপাতালে আছেন ৫২৬ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023