শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় বঙ্গবন্ধুর নামে ‘মাচা’ উদ্বোধন করে বহিষ্কার যুবলীগ নেতা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় বঙ্গবন্ধুর নামে ‘মাচা’ উদ্বোধন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আনিছার রহমান খলিল নামে এক যুবলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার (৩ আগস্ট) বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, বঙ্গবন্ধুর নামে ‘মাচা’ তৈরি করে সংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন খলিল। তাই সোমবার (২ আগস্ট) রাতে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার দলীয় প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে।

জানা গেছে, খলিল নুনগোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী। এ কারণে তিনি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। গ্রামের লোকজনদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য আশোকোলা দক্ষিণপাড়ায় রাস্তার মোড়ে বাঁশ দিয়ে একটি ‘মাচা’ তৈরি করেন। এর নামকরণ করেন ‘বঙ্গবন্ধু মাচা’। গত রবিবার তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে মাচার উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী শহিদুল হক আকাশ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী তাজুল ইসলাম, সমাজসেবক গোফফার হোসেন ও আবদুর রাজ্জাক হিরু প্রমুখ উপস্থিত ছিলেন। মাচান উদ্বোধনের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর অনেকে খলিলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আনিছার রহমান খলিল বলেন, তিনি কোনও অসৎ উদ্দেশ্যে নয়, বঙ্গবন্ধুকে ভালোবেসে মাচাটি তৈরি করেছেন। নেতৃবৃন্দ বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেবেন বলে তার আশা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023