শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় মঙ্গলবার দুপুর পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও এর উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাত জন ও উপসর্গে আট জন মারা যান। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৮১ জনের। সুস্থ হয়েছেন ১৬৫ জন। ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

মৃতদের মধ্যে বগুড়ার তিন জন রয়েছেন। তারা হলেন– সদরের শামীম আরা (৬০), দুপচাঁচিয়ার শ্রী মুক্তা (১৭) ও সারিয়াকান্দির মওদুদ আহমেদ (৭০)। তাদের মধ্যে মওদুদ নিজ বাড়িতে মারা গেছেন। বাকি চার জন অন্য জেলার।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, অন্য জেলার মৃতদের সংখ্যা বগুড়ার সঙ্গে যোগ হবে না। জেলার মোট মৃতের সংখ্যা ৫৮৫ জন। মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবের ২৮২ জনের নমুনায় ৩২ জন, জিন এক্সপার্ট মেশিনে ১০ জনের নমুনায় তিন জন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৭৪ জনের নমুনায় ৪০ জন এবং টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৩ জনের নমুনায় ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদরের ৪১ জন, শেরপুরে ১৩ জন, কাহালু, গাবতলী ও শাজাহানপুরে পাঁচ জন করে, সারিয়াকান্দি ও সোনাতলায় তিন জন করে, শিবগঞ্জ ও দুপচাঁচিয়ায় দুজন করে এবং আদমদীঘি ও নন্দীগ্রামে একজন করে রয়েছেন। এ সময় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৬৫ জন।

সূত্রটি আরও জানায়, জেলায় এ পর্যন্ত করোনায় ১৯ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ২১৯ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন এক হাজার ৩৯৭ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023