স্টাফ রিপোর্টার, বগুড়া
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবেলায় সফলভাবে কাজ করে যাচ্ছেন। করোনা সংক্রমন রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। বিনামূল্যে টিকা প্রদান কাজ অব্যহত রয়েছে। করোনা মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে আশার আলো দেখিয়েছেন। সমগ্র বিশ্ব অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। বঙ্গবন্ধু কন্যার নির্দেশে সারাদেশে নেতাকর্মীরা মানুষের পাশে রয়েছে। আওয়ামী লীগ সরকার সব সময় দেশের জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, করোনা সংক্রমন রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা সকলকে মেনে চলতে হবে। করোনা মহামারীকালে মানুষের পাশে দাঁড়ানোই রাজনৈতিক নেতাকর্মীদের প্রধান কাজ। আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকলে যার যার ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ যুদ্ধে জয়ী হব ইনশাল্লাহ।
তিনি বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১১ টায় শহরের সাতমাথায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। ছাত্রলীগ পরিবার বগুড়ার উদ্যোগে অনুষ্ঠানে পথচারীদের মাঝে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না। ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের আয়োজনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলতাফুর রহমান মাসুক, এম এ বাসেত, আবু সেলিম , এ্যাড. শফিকুল আলম আক্কাস, খালেকুজ্জামান রাজা, আব্দুস সালাম, আলমগীর বাদশা, নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্না, এ্যাড. লাইজন আরা লিনা, সাবেরাত মুন্নি, পিংকি সরকার নাছিরুজ্জামান টিটো, শরিফুল আলম শিপুল, সাজেদুর রহমান সিজু, নাজমূল কাদির শিপন, মাইসুল তোফায়েল কোয়েল, রাছেদুজ্জামান রাছেল, জাকারিয়া আদিল, শ্রাবণ আবেদীন সনি প্রমুখ।