শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পাওয়ার টিলার দিয়ে ধানের জমি চাষ করার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) বেলা সোয়া ১১ টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের সরিষাবাদ বাংলাবাজার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের আব্দুস সামাদ (৪০) ও তার ছেলে হাবিবুর রহমান (১৫)।

স্থানীয়রা জানায়, কৃষক আব্দুস সামাদ মাঠে পাওয়ার টিলার দিয়ে ধানের জমি চাষ করছিলেন। তার ছেলে হাবিবুর রহমান বাবাকে চাষে সহযোগিতা করছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে বাবা-ছেলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় মাঠের অন্যান্য কৃষকরা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষনা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন বজ্রপাতে দুই জনের মৃত্যুর সংবাদ শুনেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023