শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে খোলাবাজারে চাল ও আটা বিক্রির উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

নন্দীগ্রাম পৌরসভা এলাকায় ন্যায্যমূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রির উদ্বোধন করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক। রবিবার বেলা ১১টায় মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষিধের ফলে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষকে সহায়তা প্রদানের জন্য ওএমএসের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান, সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, মেয়র আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আখতার বানু, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুজ্জামান, খাদ্য পরির্দশক আশরাফুল ইসলাম আরেফিন প্রমুখ। পৌরসভার কলেজমাঠ, পুরাতন বাজার ও ওমরপুর হাটে প্রতিদিন ৩০ টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি আটা বিক্রি করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023