মিঠাপুকুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

 

রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

মিঠাপুকুর থানার পরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

 

আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের একটি বাসের সঙ্গে বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকায় মোস্তফা কোল্ডস্টোরেজের সামনে বিপরীত দিক ঢাকা থেকে রংপুরগামী সেলফি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে জোয়ানা পরিবহনের প্রায় ৩ ভাগ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে আহত ও নিহতদের উদ্ধার করেন। এ ঘটনায় আহত পাঁচজনের অবস্থা আশংঙ্কাজনক।

 

রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সামসুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার কাজে নিয়োজিত ছিল। আমরা দ্রুততম সময়ের মধ্যে আহত ও নিহতদের উদ্ধার করেছি।

 

রংপুর বড়দরগা হাইওয়ে পুলিশের ওসি ইয়ামিন উদ্দিন বলেন, নিহত সকলেই জোয়ানা পরিবহনের যাত্রী। তাদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023