শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় গত একদিনে করোনায় আরো ১৯ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

গত একদিনে বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, গত একদিনে জেলায় ৬১৫টি নমুনা পরীক্ষা করে ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১০৭ জন, জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় ১৩ জন এবং অ্যান্টিজেন পরীক্ষায় ২৮০ নমুনায় ৫৯ জন, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৬ নমুনায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৭০ শতাংশ।

তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত ১৭ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৩৯ জন এবং ৫০৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১৩১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023