শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে ইমাম-মুয়াজ্জিন পেল ঈদ উপহার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় বগুড়ার নন্দীগ্রামে পৌরসভায় ৯৪ জন ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার দিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।

শনিবার দুপুরে নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পৌরসভার ৯ টি ওয়ার্ডের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এই ঈদ উপহার দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চাল, মাস্ক, স্যানিটাইজার, সাবান। এছাড়া ভাটগ্রাম ও বুড়ইল ইউনিয়নের ২০০ জন অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, আ’লীগ নেতা শফি উদ্দিন, সাইফুল ইসলাম গোলাপ, জুলফিকার আলী, কালিপদ রায়, মুক্তার হোসেন, মোজ্জামেল হক, সরফুল হক উজ্জল, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, উপজেলা সেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলন, আরাফাত হোসেন, যুবলীগ নেতা সুজন প্রামানিক, ফারুক হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি আল নোমান নাদিম, যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব, ছাত্রলীগ নেতা সজিব আহসান, আল-জাহিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023