শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ঈদের আগে চারদিন ব্যাংক খোলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশ ব্যাংকের আগের জারি করা সার্কুলার অনুযায়ী আগামীকাল বুধবার (১৪ জুলাই) ব্যাংক লেনদেন হবে দুপুর আড়াইটা পর্যন্ত। এছাড়া কোরবানি ঈদের আগে মাত্র তিনদিন ব্যাংক খোলা থাকতে পারে। এ ব্যাপারে আগামীকাল এ সংক্রান্ত সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, কঠোর লকডাউনের মধ্যে শুক্রবার ও শনিবার ছাড়াও গত রবিবার (১১ জুলাই) ও আগের রবিবার (৪ জুলাই) লকডাউন উপলক্ষে ব্যাংক বন্ধ ছিল। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, যেহেতু লকডাউন শিথিল করা হয়েছে, সেহেতু আগামী রবিবার ব্যাংক খোলা থাকার সম্ভাবনা রয়েছে।  অর্থাৎ ঈদের আগে বৃহস্পতিবার (১৫ জুলাই ), রবিবার (১৮ জুলাই) এবং সোমবার (১৯ জুলাই) ব্যাংক খোলা থাকবে।

এদিকে, মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার (১৪ জুলাই) পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা ৪টা পর্যন্ত। আগের চিঠির উল্লেখিত বিভাগ-শাখাগুলো ছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করে ব্যাংক তার নিজস্ব বিবেচনায়  সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে।

 

এর আগে সপ্তাহে চারদিন ব্যাংক খোলা রাখার (শুক্র, শনি ও রবিবার বন্ধ) নির্দেশনা দিয়ে ৩০ জুন সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়, প্রতিটি ব্যাংকের প্রধান শাখা, সব বৈদেশিক বাণিজ্য শাখা এবং জেলা ও উপজেলা সদরে একটি করে শাখা খোলা রাখতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023