শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

নাটোরে জন্মনিবন্ধন করালেই ৫০০ টাকা উপহার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

নাটোরের বড়াইগ্রামে পৌরসভায় নবজাতকের (১ থেকে ৪৫ দিনের মধ্যে) জন্মনিবন্ধন করলেই দেওয়া হচ্ছে ৫০০ টাকা উপহার। এমন উদ্যোগে আগ্রহী হয়ে উঠছেন নবজাতকের মা-বাবা। তার নিজ উদ্যোগেই চলে আসছেন পৌরসভায়।

 

রোববার পৌরসভায় গিয়ে দেখা যায়, নবজাতক কোলে জন্মনিবন্ধন নিতে এসেছেন সুরাইয়া বেগম। তিনি বলেন, জন্মনিবন্ধন করালেই টাকা পাওয়া যায়। তাই লকডাউনের মধ্যেই চলে এসেছি। আরেক মা শাহানা বেগম বলেন, বাচ্চা স্কুলে ভর্তি করাতে গেলে জন্মনিবন্ধন লাগে। তাই আগেই নিলে হারাতে পারে ভেবে দেরি করে নিতাম। মেয়র নয়ন জানান, এখন নিলে পুরস্কার দিতে আর দেরি করে নিলে অনেক ফিস দিতে হবে।

 

পৌর সচিব জালাল উদ্দিন বলেন, প্রতিদিনই মানুষ এসে জন্মনিবন্ধন সনদ গ্রহণ করছেন। চলমান লকডাউনের কারণে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত ১৫ জনকে উপহার দেওয়া হয়েছে।

 

পৌর মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, পৌরবাসীকে জন্মনিবন্ধনে উৎসাহিত করতে নিজস্ব অর্থায়নে উপহারের ঘোষণা দিয়েছি। এখন মানুষ স্বতঃস্ম্ফূর্তভাবে জন্মনিবন্ধন করাচ্ছেন।

 

 

তিনি বলেন, উপহার মুখ্য বিষয় নয়। জন্মনিবন্ধনের গুরুত্ব বোঝানোর জন্যই এই উপহার ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023