শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ১২, আক্রান্ত ১৭২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোগীদের মৃত্যুর ও আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। চলতি জুলাই মাসে প্রতিদিনই মৃত্যু পাওয়া গেছে। কোনভাবেই থামছে না মৃত্যুর সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে নমুনা সংখ্যা বেড়ে যাওয়ার কারণে নমুনা পরীক্ষার ফলাফল পেতে হচ্ছে ভোগান্তি। যে কারণে কেউ কেউ মারা যাচ্ছে উপসর্গ নিয়ে। বগুড়ায় সর্বশেষ গত ২৪ ঘন্টায় দুই নারীসহ করোনায় ৪ জনের এবং উপসর্গ নিয়ে ৮ জনসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭২ জন।

করোনায় মারা যাওয়া ৪ জন হলেন বগুড়ার শিবগঞ্জের মেহেরুন্নেসা (৬২) ও আবু বকর (৭৯), জয়পুরহাটের রাবেয়া (৭৫) এবং বগুড়া সদরের আ. জলিল (৮৫)। এদের মধ্যে মেহেরুন্নেসা ও আবু বকর টিএমএসএস হাসপাতালে, রাবেয়া মোহাম্মদ আলী হাসপাতালে এবং আ. জলিল নিজ বাড়িতে মারা গেছেন। এছাড়া একই দিনে দুই হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। এদের মধ্যে শজিমেকে ৩ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৫ জন।
বৃহস্পতিবার ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৬৪জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় ৯ জনের, এন্টিজেন পরীক্ষায় ২২১ নমুনায় ৭২ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৩ নমুনায় ২৭ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। ৫৭৩টি নমুনার নতুন আক্রান্ত হয়েছে ১৭২ জন।

এর মধ্যে সদরের ১০৬ জন, শেরপুরে ২০ জন, শাজাহানপুরে ১৩ জন, আদমদীঘিতে ১১ জন, শিবগঞ্জে ৮ জন, দুপচাঁচিয়ায় ৪ জন, কাহালুতে ৩ জন, গাবতলীতে ২ জন, সারিয়াকান্দিতে ২ জন, ধুনটে ২ জন এবং সোনাতলায় একজন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত ১৫ হাজার ২৫৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২৫০ জন। মৃত্যু ৪৪৬ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ১৫৬১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023