নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম করোনা শনাক্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে করোনা শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন তিনি। বর্তমানে হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
তিনি জানান, হালকা জ¦র,সর্দি থাকায় মঙ্গলবার (৬ জুলাই) সকালে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়েছিল। এইদিনই দুপুরে তাঁর করোনা পজেটিভ রেজাল্ট আসে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। এরপরও করোনায় আক্রান্ত হন তিনি।
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, করোনায় আক্রান্ত হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম করোনা শনাক্ত হয়েছেন। তিনি বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।