স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় দুই হাসপাতালে করোনাভাইরাসে এক দিনে ১১ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে পাঁচ জন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ছয় জন রয়েছেন।
শুক্রবার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩৫টি নমুনায় ৫৯ জনের, জিন এক্সপার্ট মেশিনে ৪টি নমুনায় সবার নেগেটিভ এবং এন্টিজেন পরীক্ষায় ১১৬ নমুনায় ২৫ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ নমুনায় ১৬ জনের পজিটিভ শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৪ হাজার ৭৩ জন এবং সুস্থতা হয়েছে ১২ হাজার ৭৫২ জন। এছাড়া নতুন ১১ জনসহ মোট মৃত্যু হলো ৪০৮।