শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

লকডাউনে দরিদ্রদের দুর্দিনে ফিরলেন নেতা এলএলবি রানা, জনতার গণসংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময়ে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের দুর্দিন ঘরের দরজায় উপস্থিত। মানবিক নেতা ছিলেন কারাগারে, ফলে লকডাউনে খাবার সংকট শঙ্কায় চিন্তিত ছিলেন বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু উপজেলার দরিদ্র পরিবারগুলো। অবশেষে ফিরলেন জনগণের নেতা খ্যাত আনোয়ার হোসেন রানা এলএলবি।
পারিবারিক মামলা থেকে গত মঙ্গলবার তিনি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। এলাকায় ফিরলে তাকে গণসংবর্ধণা দেয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বুধবার দিনব্যাপি নন্দীগ্রাম রানার চত্বর অফিসে আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধনা দেয়। এছাড়া দরিদ্র পরিবারগুলো পৃথকভাবে সংবর্ধনা প্রদান করে।
স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন রানা এলএলবি আওয়ামী লীগ দলীয় নেতা হলেও নন্দীগ্রাম-কাহালু উপজেলার দরিদ্র মানুষের ভরসাস্থল। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। যে দলেরই কর্মী বা সমর্থক হোক, কেউ বিপদগ্রস্ত হলেই তার পাশে দাঁড়ান আনোয়ার হোসেন রানা। দলমত নির্বিশেষে জনতার পছন্দের নেতা হিসেবে স্থান করে নিয়েছেন। গতবারের করোনা সংকটময় সময়ে ব্যক্তিগত অর্থায়নে দরিদ্র ও মধ্যবিত্তদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল সহ খাবার সামগ্রী পৌছে দিয়েছেন। সম্প্রতি আনোয়ার হোসেন রানার বিরুদ্ধে পারিবারিক মামলা দায়ের হয়। সেই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। তবুও তার পক্ষে খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান ছিল।
মামলা প্রত্যাহার ও নেতার কারামুক্তি দাবিতে বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ রাজপথে নেমে আসে। সেসময় জাতীয় প্রেস ক্লাব, বগুড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও নন্দীগ্রাম পৌর সদরের বাসস্ট্যান্ডসহ প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে দফায় দফায় মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ করা হয়েছিল।
আনোয়ার হোসেন রানা দৈনিক মুক্তজমিন ও তাজা খবর পত্রিকার সম্পাদক। নন্দীগ্রাম উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য।
তাজা খবরের বার্তা সম্পাদক নজরুল ইসলাম দয়া জানান, নন্দীগ্রাম-কাহালু উপজেলায় দিনমজুর ও কৃষক পরিবারসহ দরিদ্র মানুষের সংখ্যা বেশি। করোনা লকডাউনে দরিদ্র পরিবারগুলোর খাবার সংকটের খবর পেলেই আনোয়ার হোসেন রানার ব্যক্তিগত অর্থায়নে চাল, ডাল পৌছে দেওয়া হয়। করোনা দুর্যোগের শুরুতে এলএলবি রানা ঘোষণা দিয়েছিলেন, দুই উপজেলার কাউকে না খেয়ে অভুক্ত থাকতে হবে না। তিনি তার কথা শতভাগ রেখেছেন। জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ দলমত নির্বিশেষে মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দিয়েছেন। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই, সাধারণ মানুষের জন্য মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার ও সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ এবং মানবিক কার্যক্রম চলমান রয়েছে।
বুধবার আনোয়ার হোসেন রানা এলএলবিকে গণসংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন সহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023