শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২১ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছেই না। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ের মধ্যে করোনা রোগ শনাক্ত হয়েছে ৮৪ জনের এবং সুস্থ হয়েছেন ২৯ জন।

সোমবার (২১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া সদর উপজেলার আলহাজ্ব মান্নান (৭০), নওগাঁ জেলার রানীনগর এলাকার কোহিনুর (৪০), জয়পুরহাট জেলার কালাই এলাকার জাহেদা বিবি (৪০), নওগাঁ জেলার আত্রাই এলাকার শেখ তারেক (৬১) এবং নওগাঁর মান্দা এলাকার আসাদুল হক(৬৫)। তাদের মধ্যে মান্নান ও কোহিনুর শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে, জাহেদা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং তারেক ও আসাদুল বেসরকারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘন্টায় জেলার মোট ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৪টি নমুনার মধ্যে ৭ জনসহ মোট ৮৪ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯৫৬ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ২১১ জন। এছাড়া নতুন পাঁচজনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে ৩৯৫ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023