শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রাজধানীতে বাবা-মা-সন্তানের হাত পা বাঁধা লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকার একটি বাড়ির ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। তিনি বলেন, মুরাদপুর এলাকায় হামিদা পাম্পের পাশের গলির একটি বাড়ি থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের হাত-পা বাঁধা ছিল। এ সময় সঙ্কটাপন্ন অবস্থায় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কি কারণে এবং কিভাবে তাদের হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি এসআই আবুল কালাম আজাদ। তিনি বলেন, ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

মৃতরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী আক্তার (৪৫) এবং তাদের মেয়ে জান্নাতুল (২০)।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, হত্যায় জড়িত সন্দেহে মাসুদ রানার বড় মেয়ে মেহেজাবিনকে আটক করা হয়েছে।

ওসি বলেন, আজ সকালে মেহেজাবিন নিজেই ৯৯৯ এ ফোন করে জানান, তার পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ। এরপর ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত মেহেজাবিনের স্বামী শফিকুল ইসলাম ও তিন বছরের সন্তানকেও অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের ধারণা, শুক্রবার রাতে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তিনজনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023