শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৪৬, মৃত্যু ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে  মোজাফফর হোসেন(৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি শহরের লতিফপুর কলোনি এলাকার  বাসিন্দা। সোমবার রাতে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এছাড়া বগুড়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘন্টায় ২০৮ নমুনার ফলাফলে নতুন করে ৪৬জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২২ দশমিক ১১ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৩জন। নতুন আক্রান্ত ৪৬জনের মধ্যে সদরের ৩৬জন, শেরপুর ৩জন, শিবগঞ্জ ২জন  ধুনট, আদমদিঘী, দুপচাঁচিয়া, শাজাহানপুর ও কাহালুতে একজন করে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পুণ্ড্রকথাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ১৫৩ নমুনায় ৩০জন করোনায় শনাক্ত হয়েছিলেন।

 

ডা. তুহিন জানান, ১৪জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯৩টি নমুনায় ৪০জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫নমুনায় ৬জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

 

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৬১৩জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৪৭জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩২৯জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২৩৭জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023