শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

নাটোর ও সিংড়া পৌর এলাকায় সাত দিনের লকডাউন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১

মুক্তজমিন ডেস্ক

নাটোর ও সিংড়া পৌর এলাকায় এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জুন) থেকে ১৫ জুন পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।

 

সোমবার (৭ জুন) রাত ১১টায় করোনা পরিস্থিতি নিয়ে জুম মিটিং সভা শেষে এ ঘোষণা দেয়া হয়।

 

ঘোষণায় বলা হয়, নাটোরের সবথেকে বেশি করোনা আক্রান্ত এলাকা হিসেবে নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ড এবং সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডে এই লকডাউন চলবে।

 

জুম মিটিংয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ চারজন সংসদ সদস্য, নাটোরের পুলিশ সুপার লিটন কামার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, লকডাউন ঘোষিত এলাকায় শুধু ওষুধ, কাঁচা ও নিত্যব্যবহার্য পণ্যের দোকান ছাড়া সব ব্যবসা-প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে কৃষিপণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023