শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে শত্রুতার বিষে মরলো মাছ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা এলাকায় এক মৎস্য চাষীর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দূর্র্বৃত্তরা। এতে ৭ লাখ টাকার মাছ মরে গেছে বলে মৎস্যচাষী আলম হোসেন দাবি করেন।

মঙ্গলবার (১ জুন) রাতে নন্দীগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের নামুইট গ্রামে লিজকৃত আলম হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পৌরসভার নামুইট গ্রামে ১২০ শতক পুকুর লিজ নিয়ে মৎস্যচাষী আলম হোসেন রুই, সিলভার, ব্রিগেডসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। এমতাবস্থায় মঙ্গলবার রাতে যে কোন সময় পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) প্রয়োগ করে দূর্বৃত্তরা। পরে সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে তাকে। স্থানীনরা দেখতে পেয়ে বিষয়টি মৎস্যচাষী আলম হোসেনকে অবগত করেন।

মৎস্যচাষী আলম হোসেন বলেন, পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। পূর্ব শত্রুতার জেরে দূর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরে প্রায় ৭ লাখ টাকার মাছ মারা গেছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023