শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

৩২ লাখ টাকা রাজস্ব ফাঁকি
নন্দীগ্রামে ইজারা বাতিলের দাবিতে আ’লীগের বিক্ষোভ
রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে উত্তরাঞ্চলের বৃহৎ রণবাঘা হাটের ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সরকারি মূল্যের চেয়ে ৩২ লাখ ২৯ হাজার ২৬৫ টাকা কমে ইজারা প্রদান করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

মঙ্গলবার (২৫ মে) দুপুর ১২ টরি দিকে উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা শামীম শেখ, শাজাহান আলী, আব্দুর রাজ্জাক, রাকিবুল হাসান, কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সাঈদ রায়হান, শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলন, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, যুবলীগ নেতা আকতার হোসেন, মোফাজ্জল বারী, তাতী লীগের সভাপতি আবু নোমান, সৈনিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক ফজলুর রহমান, ছাত্রলীগের সাধারন সম্পাদক শুভ আহমেদ, যুগ্ম-সাধারন সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের রণবাঘা হাট থেকে প্রতি বছর কোটি টাকার ওপরে রাজস্ব আদায় হয়ে থাকে। এ বছর গত ৩ ফেব্রæয়ারি বাংলা ১৪২৮ সনের ইজারার জন্য পত্রিকায় দরপত্র আহবান করা হয়। সরকারি মূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ১৫ লাখ ৬৯ হাজার ২৬৫ টাকা। সিডিউল বিক্রির শেষ তারিখ ছিল গত ২৮ এপ্রিল। পঞ্চম ধাপে দরপত্র গ্রহণের শেষ দিন গত ২৯ এপ্রিল মেসার্স রাহী এন্টারপ্রাইজ ৮৩ লাখ ৪০ হাজার টাকার দরপত্র দাখিল করে। যা সরকারি মূল্যের চেয়ে ৩২ লাখ ২৯ হাজার ২৬৫ টাকা কম। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। গত ১৪২৭ সনে রণবাঘা হাট ইজারা দেয়া হয় এক কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকায়।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা হাট-বাজার কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত জানান, পঞ্চম পর্যায়ে দরপত্র আহবান করায় মাত্র একজন অংশ নিয়েছিলেন। সরকার মূল্যের চেয়ে কম হলেও সর্বোচ্চ দরদাতা হিসেবে নীতিমালা অনুসারে জেলা প্রশাসক তাকে ইজারা দিয়েছেন। তবে দরটি ভ্যাটসহ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তাই হাট ইজারা প্রদানে কোন অনিয়ম হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023