শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শিমুলিয়া ঘাটে এবার ঢাকামুখী যাত্রীদের চাপ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৫ মে, ২০২১

স্টাফ রিপোটার, ঢাকা

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আগেভাগেই রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের মানুষ। অন্যদিকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা অনেক যাত্রী আবার ঈদের পরদিন শনিবার (১৫ মে) ফিরছেন বাড়িতে। এতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট উভয়মুখী যাত্রীদের চাপ দেখা দিয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে।

শনিবার ভোর থেকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা যাত্রীদের ফেরিযোগে দক্ষিণবঙ্গে যেতে দেখা যায়। তবে সকাল ৯টা থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে এ নৌরুটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এ চাপ।

 

এদিকে যাত্রীর পাশাপাশি শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক ছোটবড় যানবাহন। এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

এ বিষয়ে শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, সকাল থেকে উভয়মুখী চাপ রয়েছে। কয়েকটি ফেরিতে শুধুমাত্র যাত্রী পার করা হয়েছে। ঘাট এলাকায় চার শতাধিক ছোটবড় যানবাহনও পারের অপেক্ষায় রয়েছে। সব যাত্রী ও যানবাহন পর্যায়ক্রমে পার করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023