শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বিজিবি মোতায়েনের পরও শিমুলিয়াঘাটে যাত্রীদের ঢল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে যাত্রী আসা নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (৯ মে) সকাল থেকে বিজিবি সদস্যরা ঘাটের প্রবেশমুখে টহল দিয়ে ঘাটে যাত্রী ও যানবাহন প্রবেশ রোধ করে ফেরত পাঠাচ্ছেন। বিজিবির পাশাপাশি পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে।

 

এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভোর থেকে নদী পারাপারের জন্য ঘাট এলাকায় এসে জড়ো হয়েছেন হাজার হাজার যাত্রী। ৩ নম্বর শিমুলিয়া ফেরিঘাটে উপচেপড়া ভিড় দেখা গেছে।

 

পদে পদে বিঘ্নটা, বেশি ভাড়া আর ফেরি বন্ধ জেনেও যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতি। ঘাটে প্রবেশপথের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হলেও ৪-৫ কিলোমিটার পথ হেঁটে হেঁটে যাত্রীরা ঘাটে আসছেন।

 

 

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান বলেন, ফেরি চলাচল বন্ধ আছে, বিশেষ বিবেচনায় লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে। আমরা চেকপোস্ট বসিয়েছি। কোনো যাত্রীবাহী যানবাহন ঘাটে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

 

তিনি বলেন, যাত্রীদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। পণ্যবাহী যেসব যানবাহন ঘাটে আছে সরকারি নির্দেশনা অনুযায়ী রাতের বেলা সেগুলো পার করা হবে।

 

 

এদিকে সকাল ৮টার দিকে তিন নম্বর ফেরিঘাট থেকে লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ে ফেরি বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যেতে দেখা গেছে। ফেরিতে কিছু সংখ্যক যাত্রীও পার হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023