শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

শাজাহানপুরে শিক্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মে, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে মহাসড়কে দিনদুপুরে মোজাফ্ফর হোসেন (৬০) নামে মাদ্রাসার অধ্যক্ষকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। মোজাফ্ফর হোসেন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। তিনি একটি কওমি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

জানা যায়, মোজাফ্ফর হোসেন একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বগুড়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে জোড়া কৃষি কলেজের সামনে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে। এ সময় তারা প্রকাশ্যে মোজাফ্ফর হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বুকের বাম পাশে একটি গুলির চিহ্ন দেখা গেছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মোজাফ্ফর হোসেনের সাথে থাকা যাত্রী একজন নারী ও পুরুষ প্রকাশ্যে গুলি করতে দেখেছেন। এ ঘটনার কারণ উদঘাটনে অটোরিকশার ওই দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023