শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়া পৌরসভার প্যানেল মেয়র হলেন যারা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া পৌরসভার প্যানেল নির্বাচিত হয়েছেন পরিমল চন্দ্র দাস, মো. আলহাজ শেখ এবং শিরিন আক্তার। বুধবার দুপুরে বগুড়া পৌরসভা মিলনায়তনে পৌর পরিষদের প্রথম সভায় এ নির্বাচন সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. রেজাউল করিম বাদশা।

সভায় মৌখিকভাবে ১ ও ৩ নং প্যানেল মেয়র নির্বাচিত হলেও ২ নং প্যানেল মেয়র ভোটের মাধ্যমে পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আলহাজ শেখ নির্বাচিত হন। পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ৪ বারের নির্বাচিত পৌর কাউন্সিলর (বিএনপি) পরিমল চন্দ্র দাস বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-১ নির্বাচিত হন। বগুড়া পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত নারী কাউন্সিলর মোছাঃ শিরিন আক্তার (জামায়াত) ৩ নং প্যানেল মেয়র নির্বাচিত হন।
বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-২ মো আলহাজ শেখ জানান, সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের ভোট গ্রহণ করা হয়। সেখানে ২৮ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোট প্রদান করেন। এতে তিনি ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা ফলাফল ঘোষণা করেন। সভায় পৌর সচিব মো. রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী অবু হেনা মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023