স্টাফ রিপোর্টার, বগুড়া
সোনাতলা থানাধীন কাচারী বাজার সংলগ্ন তেকানী গ্রামে অভিযান পরিচালনা করে নগদ ১২,৭৬০ টাকাসহ ৬ জন জুয়ারুকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-পূর্ব তেকানী গ্রামের মৃত মোসলেম উদ্দিন এর পুত্র মোঃ আলমগীর হোসেন (৪০), মৃত দুইমুদ্দিন এর পুত্র মোঃ শাহার আলী (৫৬), মৃত ইংরেজ ব্যাপারীর পুত্র মোঃ গাদলু ব্যাপারী (৪৫), মৃত সিদ্দিক হোসেন আকন্দ এর পুত্র মোঃ জাহিদুল ইসলাম (৫০),(৪৫),মৃত মনছুর আলী ব্যাপারীর পুত্র মোঃ আসলাম ব্যাপারী এবং মৃত রমান আলীর পুত্র মোঃ মোখছেদ আলী (৪৭) কে সোনাতলা থানা পুলিশ গ্রেফতার করেন। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু পূর্বক আজ বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।