শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে বিএনপি নেতাসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৯ মার্চ, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতাসহ ৩৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। থানার এসআই রেজাউল হক বাদী হয়ে এ মামলা করেন। এই মামলায় এজাহারভুক্ত ছাত্রদলের দুইকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা ছাত্রদলের কর্মী জুয়েল হোসেন (৩০) ও রবিউল ইসলাম (২৮)।

জানা গেছে, গত রবিবার বিকেল ৫ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নন্দীগ্রামে যুবদল, স্বেচ্ছা সেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হরতালের সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এদিকে হরতালের বিপক্ষে ছাত্রলীগ মিছিল বের করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়।

এই ঘটনায় গত রোববার রাতে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন আদরসহ যুবদল, ছাত্রদলের ১৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা করা হয়েছে।

নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023