শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সারিয়াকান্দিতে স্ত্রী-কন্যা হত্যার রহস্য উন্মোচিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৭ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে ছয় বছরের শিশু রুমানা খাতুন ও মা শেফালী বেগম (২৪) হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। দাম্পত্য কলহে স্বামী আল আমিন (২৮) যমুনার চরে ভুট্টাক্ষেতে স্ত্রীর কাছ থেকে অসুস্থ মেয়েকে কেড়ে নিয়ে গলা টিপে হত্যা করে। এরপর গলায় ওড়না পেচিয়ে স্ত্রীকেও হত্যা করে পাষণ্ড স্বামী।

 

রিমান্ডে পুলিশের কাছে এমনই রোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছে আল আমিন।

 

পাঁচ দিনের রিমান্ডের চতুর্থ দিন বৃহস্পতিবার রাতে সে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

 

শুক্রবার গণমাধ্যমে পাঠানো পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

 

পুলিশ জানায়, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের শংকরপুর চরের আল আমিন প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কে শেফালী বেগমকে বিয়ে করে। তাদের সংসারে ছয় বছর বয়সী শিশু রুমানা খাতুন ছিল। আল-আমিন চরে মোটরবাইকে যাত্রী পরিবহণ করে জীবিকা নির্বাহ করত।

 

তবে সে তার আয়ের কোনো অংশ সংসারে দিত না। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। শেফালী বেগম তার অসুস্থ শিশু রুমানাকে চিকিৎসা দিতে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে পার্শ্ববর্তী ধারাবর্ষা চরে সাত্তার মেম্বরের গুচ্ছগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। রাতে সে বাড়ি ফেরেনি। পরদিন বিকেলে পথিমধ্যে শংকরপুর চরে রাস্তার পাশে একটা ভুট্টাক্ষেতে মা ও মেয়ের লাশ পড়ে থাকতে দেখা যায়।

 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে এ জোড়া খুনের সঙ্গে উগ্র মেজাজ ও মাদকসেবী আল আমিনের সম্পৃক্ততা পাওয়া যায়। গত ২০ মার্চ বগুড়া শহরের সাবগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যার দায় স্বীকার না করায় পরদিন তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়েছিল।

 

জিজ্ঞাসাবাদের চতুর্থদিন বৃহস্পতিবার তিনি (আল আমিন) স্ত্রী ও মেয়েকে হত্যার কথা স্বীকার করে। বিকেলে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের আদালতে হাজির করা হয়। রাতে তিনি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

 

স্বীকারোক্তিতে আল আমিন আদালতকে জানায়, সংসারে অভাবসহ নানা কারণে স্ত্রী শেফালী বেগমের সঙ্গে তার দাম্পত্য কলহ শুরু হয়। শেফালী অসুস্থ মেয়ে রুমানাকে চিকিৎসা দিতে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে বাড়ি থেকে বের হয়। এ সময় সে তাকে হত্যার পরিকল্পনা করে।

 

গ্রামের একটি ভুট্টাক্ষেতে পৌঁছালে আল আমিন তাদের পথরোধ করে। এক পর্যায়ে সে মেয়ে রুমানাকে ছিনিয়ে নিয়ে গলা টিপে হত্যা করেন। তখন শেফালী চিৎকার করে পালানোর চেষ্টা করলে তাকেও ধাওয়া দিয়ে ধরে আল আমিন। এরপর ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে তাকেও হত্যা করা হয়। হত্যার পর আল আমিন লাশ ফেলে বাড়িতে চলে আসে।

 

সে আত্মীয়-স্বজনদের সঙ্গে মেয়ে ও স্ত্রীকে খুঁজতে যায়। ওইদিন রাতে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। পরদিন শেফালীর বাবা ওসমান মন্ডল সারিয়াকান্দি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023