নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার দামগাড়া সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা পুকুরের প্যালাসাইডিং কাজের উদ্বোধন করেন, মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা পুকুর পাড়ে এ কাজের উদ্বোধন করা হয়।
এসময় অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুবুর রহমান রুস্তম, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কাউন্সিলর আখতারুজ্জামান উজ্জল, আবু সাঈদ, রফিকুল ইসলাম, সমাজ সেবক আশরাফ আলী, সদস্য আজাহার আলী, আব্দুল মোমিন উজ্জল, আকবর আলী, শাহাদত হোসেন, আ’লীগ নেতা আব্দুল আজিজ, মাহবুবার রহমান বাবলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।