শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

২২শ রোহিঙ্গা নিয়ে ভাসানচরের পথে ৬ জাহাজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১

ডেস্ক রিপোর্ট

পঞ্চম ধাপের প্রথম যাত্রায় দুই হাজার ২৬০ জন রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি জাহাজ। বুধবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয় জাহাজগুলো।

 

এর আগে সকাল ৭টা থেকে রোহিঙ্গারা জাহাজে ওঠা শুরু করেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র।

 

 

আগের মতো উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিট ও বিকেল সাড়ে ৩টায় দুভাগে ভাগ করে বাসগুলো চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এসব যানবাহন আগে থকেই প্রস্তুত রাখা হয়। পুরো ৩৪ ক্যাম্প থেকেই রোহিঙ্গারা ট্রানজিট পয়েন্টে আসেন।

 

বুধবার আরও হাজারাধিক রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন। বুধবার যারা ভাসানচরের পথে বের হবেন তারা মঙ্গলবার সন্ধ্যা ও বুধবার সকাল-দুপুরে ট্রানজিট পয়েন্টে আসছেন। দুদিনের যাত্রার জন্য প্রায় অর্ধশতাধিক বাস, একাধিক কাভার্ডভ্যান ও প্রয়োজনীয় অন্য যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।

 

এর আগে চার দফায় নোয়াখালীর ভাসানচরে আবাসন নিশ্চিত করেছেন ৯ হাজার ৫৪০ জন রোহিঙ্গা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023