শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

সিরাজগঞ্জে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১

সিরাজগঞ্জ প্রতিনিধি

বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে সিরাজগঞ্জে ধর্মঘট পালিত হচ্ছে। বুধবার সকাল থেকে জেলা শহরসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বাস-সিএনজি শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

সকাল থেকে সিরাজগঞ্জ পৌর বাস টার্মিনাল ও বাস কাউটার থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বাস ও সিএনজি শ্রমিক নেতারা জানিয়েছেন, রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কারণ দেখিয়ে বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। সিরাজগঞ্জেও রাজশাহীগামী বাস চলাচল বন্ধ ছিল কিন্তু সিএনজি চলাচল করে। এনিয়ে বাস ও সিএনজি শ্রমিকেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর জের ধরে বাস চলাচল বন্ধ কর দেয় বাস মালিক সমিতি।

 

সিরাজগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নর সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম এ্যাটম বলেন, ‘সিএনজি শ্রমিকরা ইচ্ছাকৃতভাবে বাস শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। এই হামলার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023