শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়া শাজাহানপুরে বাস-টেম্পু-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে সিএনজিচালিত অটোটেম্পুর চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতদের মধ্যে দুইজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-শাজাহানপুর উপজেলার ডেমাজানী হিন্দুপাড়ার কালীদাস (৭২) এবং একই উপজেলার অটোটেম্পু চালক শাহ জামাল (৩৪)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে একটি সিএনজিচালিত অটোটেম্পু ঢাকার দিকে যাচ্ছিল। মাঝিড়া ক্যান্টনমেন্ট গেটের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে স্পিডব্রেকারে ব্রেক করলে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। এসময় অটোটেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশে ছিটকে পড়ে যায়। ওইসময় ঢাকা থেকে আসা (বিপরীত দিক) শাওন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৬৩৯৭) চাকার নিচে পিষ্ট হয়ে দুমড়ে মুচড়ে যায় টেম্পু। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। অপর একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান।

 

হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেয়ে। শাওন পরিবহন নামের বাসটি আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023