শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শাজাহানপুরে সন্ত্রাসী ফোরকান খুন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি

ববগুড়ার শাজাহানপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফোরকান(৩৮)নামে এক সন্ত্রাসী দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছে। ফোরকান যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। গত সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলার ফুলতলা এলাকায় ফোরকানের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তিনি মারা যায়। নিহত ফোরকান ফুলতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তার নামে দুইটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। জানা গেছে, গত সোমবার বিকেল ৪ টার দিকে ফুলতলা কাচাঁবাজারে প্রতিপক্ষরা ফোরকানকে ধাওয়া করে। ফোরকার দৌড়ে পালানোর সময় কাচাঁবাজারের অদূরে ইটপাড়া রাস্তায় পড়ে যায়। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তার মৃত্য হয়। এই হত্যাকান্ডের ব্যাপারে সুনির্দিষ্ট কোন কারণ জানা না গেলেও বগুড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ফোরকানকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছে। এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023