শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়াবাসী মমতাজ উদ্দিনকে শুদ্ধাভরে স্মরণ করবে: মজনু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় প্রয়াত মমতাজ উদ্দিন নিরলসভাবে কাজ করে গেছেন। বগুড়ায় মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যন্ত অঞ্চলে আওয়ামীলীগকে শক্তিশালী সংগঠন গড়ে তুলেছিলেন। একারণেই বগুড়ায় আওয়ামী লীগ আজ সু-সংগঠিত। তিনি বগুড়ার উন্নয়ন এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বগুড়ার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীয়া ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে অভিভাবক শুন্য হয়েছে বগুড়া। যা কখনোই পূরণ করবার নই। বগুড়াবাসী তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় ঐতিহাসিক সাতমাথায় বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েলের আয়োজনে প্রয়াত জননেতা আলহাজ্ব মমতাজ উদ্দিনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্ধোধনী অনুষ্ঠানে মজিবুর রহমান মজনু এসব কথা বলেন।এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, বগুড়ায় মমতাজ উদ্দিন সংগঠনের জন্য নিবেদিত প্রাণ হয়ে সারাজীবন কাজ করেছেন।দলের প্রত্যেকটি নেতাকর্মী মমতাজ উদ্দিনকে সারাজীবন স্মরণ করবে। এসময় আরো উপস্থিত ছিলেন টি জামান নিকেতা, এ্যাড: মকবুল হোসেন মুকুল, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, তবিবর রহমান তবি, শাহরিয়ার আরিফ ওপেল, জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, শেরিন আনোয়ার জর্জিস,নাসরিন রহমান সীমা, আনিছুজ্জামান মিন্টু, খালেকুজ্জামান রাজা, সাইফুল ইসলাম বুলবুল, আলমগীর হোসেন স্বপন, আলতাফুর রহমান মাসুক, গৌতম কুমার দাস, মাফুজুল ইসলাম রাজ, শুভাশীষ পোদ্দার লিটন, ডালিয়া নাসরিন রিক্তা, দিলরুবা আমিনা আক্তার সুইট, নাইমুর রাজ্জাক তিতাস, রাশেকুজ্জামান রাজন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023