শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ফের বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার , ঢাকা

আবারো শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়েছে। এ ছুটি বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। এর আগে কয়েক দফায় ছুটি বাড়ানো হয়েছিলো ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে কওমি মাদরাসায় যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে।

 

বিষয়টি  নিশ্চিত করেছেন শিক্ষা অধিদপ্তরের গনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। তিনি বলে, চলমান ছুটি আরো কয়েকদিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

 

নতুন করে ছুটি বাড়ানোর সময়গুলোতে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সংসদ টিভি, রেডিও, অনলাইনে ক্লাস চলমান থাকবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বিশেষায়িত সিলেবাস দেওয়া হয়েছে সেটা অনুযায়ী লেখাপড়া চালিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ ২০২০ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়লো। ছুটিকালীন সময়ে চলছে অনলাইন শিক্ষা কার্যক্রম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023