শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন চালু অবস্থায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে রেজওয়ান (২৮) নামে এক শ্রমিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। নিহত রেজওয়ান শাজাহানপুর উপজেলার শেয়ালচাপড় গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তবে আহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি।

 

শুক্রবার দুপুরে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মুরালদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ঠিকাদারের চুক্তিভিত্তিক শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ করেই সম্প্রসারণ লাইন চালু হলে বিদ্যুতায়িত হন রেজওয়ান। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত অপর একজনকে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ কাজ চলাকালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

 

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির নন্দীগ্রাম অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মাজাহারুল ইসলাম বলেন, ঠিকাদার কাজ করার বিষয়ে আমাদের অবহিত করেনি। তবে কাজটি ঠিকাদারের মাধ্যমে সমিতি বাস্তবায়ন করছে। তাই এ ঘটনার দায় দায়িত্ব ঠিকাদারের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023