শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় বাদপড়া মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই ৬ ফেব্রুয়ারি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

প্রথম দফায় বাদপড়া বগুড়া সদরের মুক্তিযোদ্ধাদের পুণরায় যাচাই-বাছাই হচ্ছে। এছাড়াও নতুন করে আরো বেশ কিছু আবেদন জমা পড়েছে যাচাই-বাছাই কমিটির হাতে। এগুলো পুণরায় যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। আগামী ৬ ফেব্রুয়ারি শনিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অডিটরিয়ামে সকাল থেকে শুরু হবে যাচাই-বাছাই প্রক্রিয়া। চার সদস্য বিশিষ্ট ওই কমিটি আবেদনগুলো যাচাই বাছাই করে তালিকা প্রণয়ন করবেন।

প্রথম দফার যাচাই বাছাই শেষ হয়েছে জানুয়ারিতে। সে সময় স্বাক্ষী কিংবা ডকুমেন্ট উপস্থাপন করতে না পাড়ায় অনেকেই তালিকা থেকে বাদ পড়েছেন। এমন বাদ পড়াদের মধ্য থেকে অনেকেই আপিল করেছেন পুণরায় যাচাই বাছাই করার জন্য। এছাড়াও নতুন করে অনেকেই আবেদন করেছেন কমিটির কাছে। এসব আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয় দফায় আবারো বগুড়া সদরের মুক্তিযোদ্ধা বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি। বিষয়টি নিশ্চিৎ করেছেন যাচাই বাছাই কমিটির সদস্য এডভোকেট মহাম্মদ সদরুল আনাম রনজু। তিনি আরো বলেন, ওই দিন সকাল সাড়ে দশটা থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অডিটরিয়ামে শুরু হবে যাচাই-বাছাই প্রক্রিয়া। উপযুক্ত প্রমাণসহ ওই দিন যথা সময়ে সবাইকে উপস্থিত থাকতে বলেছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023