শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বীরগঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে লাশ হলেন জামাই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

দিনাজপুর প্রতিনিধি

নিজবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আজিজার রহমান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর-ঠাকুরগাঁও-সৈয়দপুর মহাসড়কের ২৫ মাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজার রহমান উপজেলার ভোগনগর ইউনিয়নের এলায়গা এলাকার মনছুর আলীর ছেলে।

 

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ামিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান পান্না বলেন, আজিজার রহমান ভোরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে মাহানপুর এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ২৫ মাইল এলাকায় অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

 

স্থানীয় চেয়ারম্যানের বরাত দিয়ে বীরগঞ্জ থানার এসআই আকবর হোসেন বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কোন গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

 

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ামিন হোসেন বলেন, ঘন কুয়াশার কারণেই সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023