শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা
বগুড়ায় গভীর রাতে ইলেকট্রিক হাউস আগুনে ভূশ্মীভূত
রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরের সাতমাথা এমএ খান লেনের মুক্তার ইলেকট্রিক হাউস নামের একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত গভীর রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের একটি দল রাত পৌনে দুইটার দিকে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরমধ্যে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বগুড়া ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, রোববার দিবাগত রাত ১টা ৪১ মিনিটে তারা খবর পান শহরের এমএ খান লেনে হোটেল সান এন্ড সি হোটেলের পাশ্বে একটি ইলেক্ট্রীক দোকানে আগুণ জ্বলছে। সাথে সাথে একটি দল সেখানে উপস্থিত হয়ে বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ইতিমধ্যে দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে। মুক্তার ইলেকট্রিক

হাউসের প্রোপাইটর শহরের সুলতানগঞ্জ পাড়ার মোঃ মুক্তার হোসেন জানান, রাত পৌনে দুইটার দিকে তাকে মোবাইল ফোনে সান এন্ড সী হোটেলের কর্মচারি জানায় তার দোকানে আগুন লেগেছে। সাথে সাথে তিনি তার দোকানে এসে দেখতে পান সমস্ত মালামাল পুড়ে গেছে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তিনি জানান তার দোকানে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

বগুড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ বজলুর রশীদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মুক্তার ইলেক্ট্রিক হাউসে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। আগুনে ঐ ইলেকট্রিক

দোকানের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023