শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে স্বপ্নের ঘর পেল ১৫৬ গৃহহীন পরিবার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় স্বপ্নের ঘর পেল ১৫৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর কাছে এমন উপহার পেয়ে আবেগে আপ্লুত ও উচ্ছ্বসিত হয়ে পড়েছেন এসব পরিবারের সদস্যরা।
শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে সারা দেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বাড়ি হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাড়ি পাওয়া ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা উপজেলা অডিটোরিয়ামে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। এরপরই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহেরসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে নন্দীগ্রাম উপজেলায় ঘর পেলেন ১৫৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এই টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দুটি রুম, একটি টয়লেট, একটি স্টোর রুম ও বারান্দা। চারদিকে ইটের দেয়াল এবং ওপরে সবুজ রঙের টিনের ছাদ রয়েছে। দুই শতাংশ খাস জমির ওপর এসব বাড়ি নির্মাণ করা হয়। ভূমিহীনদের দুই শতক জমির দলিল, নামজারি, জমির মালিকানা এবং ঘরের চাবি দেওয়া হয়।
উপজেলার গোছন গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা আমেনা বিবি বলেন, হামি স্বপ্নেও ভাবিনি সরকার হামাক পাকা ঘর দিবি। ঘর প্যায়া হামরা খুশি হচি। শেখের বেটি হামাকেরক বড় উপকার করলো।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় মুজিববর্ষে উপজেলায় ১৫৬ টি ভূমিহীন এবং গৃহহীন পরিবার গৃহ পেলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023