শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে মেয়রপ্রার্থী আনিছুরের গণসংযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ও পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমান নৌকী প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
শুক্রবার সারাদিন পৌরসভার কলেজপাড়া, কচুগাড়ী ও রহমান-নগর এলাকায় গণসংযোগ ও মত বিনিময় সভা করেন।
এ সময় আ’লীগ নেতা মুক্তার হোসেন, আনন্দ কুমার, আইনুল হক, আল-মামুন, হযরত আলী, কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, সাধারন সম্পাদক শুভ আহম্মেদসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তিনি এলাকার সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় করেন। মেয়রপ্রার্থী আনিছুর রহমান বলেন আমি আপনাদের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হতে পারি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা আর নেত্রীর ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে নন্দীগ্রাম পৌরসভাকে ডিজিটাল হিসাবে গড়ে তুলব। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করি।
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023