শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শিবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

জিহাদি বই ও লিফলেট সহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত জঙ্গি সদস্য হলেন, হামিদুর রহমান ওরফে সুমন (৩৯)। সে নরদিংদী জেলার রায়পুরা থানার কাচারীকান্দী এলাকার মাওলানা মাহমুদুর রহমানের ছেলে। হামিদুর আনসার আল ইসলামের দাওয়াহ বিভাগের সদস্য।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হামিদুর রহমান ওরফে সুমন(৩৯) কে গ্রেফতার করেছে। দাওয়াহ বিভাগের সদস্য হামিদুর জঙ্গি কার্যক্রমে জড়িত থাকায় নরসিংদী ও নারায়নগঞ্জ জেলায় দুইটি মামলার পলাতক আসামী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সুমন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ও তার কাছ থেকে বিভিন্ন ধরনের জিহাদী বই, লিফলেট উদ্ধার করা হয়। সে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে দেশ বিরোধী জঙ্গি কর্মকান্ডে লিপ্ত ছিল।

জিজ্ঞাসাবাদে সুমন আরও জানিয়েছে, সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সাথে এনক্রিপ্টেড ম্যাসেজের মাধ্যমে তার যোগাযোগ ছিল। সে দাওয়াতী কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য সে বিভিন্ন জেলা সফর করে সংগঠনের নির্দেশনায়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক আরও জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়েছে। জঙ্গি হামিদুরকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023