শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

পিকে হালদারের টাকা তিন দেশে, জড়িত ৮৩ জন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদার ভারত, কানাডা ও সিঙ্গাপুরে অর্থ পাচার করেছেন বলে হাইকোর্টে তথ্য দাখিল করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এসব অর্থ পাচারের সাথে ৮৩ জন জড়িত, যাদের অ্যাকাউন্ট এরইমধ্যে জব্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

 

 

শনিবার সকালে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট হাইকোর্টে এ তথ্য দাখিল করেন।

 

রিপোর্টে বলা হয়, ভারত, কানাড ও সিঙ্গাপুরে বিপুল পরিমান অর্থ পাচার করেন প্রশান্ত কুমার হালদার। রিপোর্টের মাধ্যমে এই শীর্ষ অর্থপাচারকারীর পূর্নাঙ্গ একটি চিত্র দিয়েছে বিএফআইইউ।

 

সাম্প্রতিক সময়ে যেসব আর্থিক অনিয়ম হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার। প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা বিদেশে পাচার করে ইন্টারপোলের রেড নোটিশ এখন অন্যতম অর্থপাচারকারী এই পিকে হালদার। তার অর্থপাচারে ইস্যু নিয়ে হস্তক্ষেপ করেন দেশের সর্বোচ্চ আদালত। বিএফআইইউসহ সংশ্লিস্টদের কাছে তথ্য চাওয়া হয় পাচারকারীদের।

 

রাষ্ট্রপক্ষ বলছে, এই রিপোর্টের মাধ্যমে পি কে হালদারের অর্থপাচারের একটি পূর্ণাঙ্গ চিত্র মিলেছে। যেখানে উঠে এসেছে বিপুল পরিমান অর্থ।

 

ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এ রিপোর্টের উপর আগামী ২০ জানুয়ারি শুনানি করবে রাষ্ট্রপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023