শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

রোহিঙ্গা শিবিরে আগুন, পুড়লো ৫ শতাধিক ঘর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ শতাধিক বাড়ি ভস্মীভূত হয়েছে। তবে ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত ত্রাণ শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদৌজা নয়ন।

 

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানাতে পারেননি অতিরিক্ত ত্রাণ শরণার্থী প্রত্যাবাসন কমিশনার।

 

সামছুদৌজা বলেন, বৃহস্পতিবার ভোররাত ৩টায় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আকস্মিক আগুন লেগে যায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরই মধ্যে ক্যাম্পটির অন্তত শতাধিক রোহিঙ্গা বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

অতিরিক্ত ত্রাণ শরণার্থী প্রত্যাবাসন কমিশনার বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানতে সংশ্লিষ্ট পর্যায়ে কাজ চলছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণে কাজ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023