স্টাফ রিপোর্টার, বগুড়া
সোমবার (৪ ডিসেম্বর) বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা, বিপিএম বার এর দিক নির্দেশনায় ও সোনাতলা থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজার নেতৃত্বে এস.আই (নিরস্ত্র), মোঃ ইয়ামিন আলী, এ.এস.আই (নিরস্ত্র) মোঃ সিহাব উদ্দিন, এ.এস.আই (নিরস্ত্র) মোঃ আতিকুর রহমান, এ.এস.আই (নিরস্ত্র) মোঃ এরশাদ আলী সঙ্গীয় ফোর্সসহ সোনাতলা থানার শিঙ্গাপুকুর দিঘীর পাঁড় এলাকায় অভিযান চালিয়ে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর দলের সদস্য মোঃ তাজুল ইসলাম তাজু (৩৪), পিতা মৃত. বাবলু মিয়া, সাং- টেপা, সাঘাটা, গাইবান্ধা, একটি চোরাইকৃত টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি নাম্বার বিহীন মোটরসাইকেল সহ গ্রেফতার করে। উল্লেখিত তাজুল ইসলাম তাজুর পূর্বেও বিভিন্ন থানায় ৯টি মামলা চলমান রয়েছে।