শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে আ’লীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বেলাল হোসেনের ছেলে তহিদুল ইসলাম বাদী হয়ে গত শনিবার (২ ডিসেম্বর) রাতে এ মামলা করেন।

 

রোববার দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে আওয়ামী লীগ নেতা দুই ভাইয়ের মধ্যে বিরোধ তুঙ্গে উঠেছে। ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী এবং আওয়ামী লীগ নেতা মজনুর রহমান মজনু সহোদর। মজনু কুমিরা পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মজনুর রহমান মজনু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের আয়োজন করেন।  এ সময় তার আরেক ভাই ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীসহ তার লোকজন এসে বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে বই বিতরণের দাবি করেন। এ নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের রুপ নেয়। এতে সাবেক দুই ইউপি সদস্যসহ তিনজন আহত হয়। একপর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয় ।

 

এই ঘটনায় আহত সাবেক ইউপি সদস্য বেলাল হোসেনের ছেলে তহিদুল ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা মোরশেদুল বারীসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ভাটরা ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023