শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নবনির্মিত মহিলা কারাগারে যা থাকছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশের দ্বিতীয় মহিলা কারাগার নির্মিত হয়েছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। এখানে রাখা হবে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের। বিভিন্ন অপরাধে জড়িত নারী বন্দির সংখ্যা বিবেচনায় এবং ঢাকাসহ সারাদেশের নারী বন্দিদের সুবিধার জন্য বিশেষ কেন্দ্রীয় কারাগারটি নির্মাণ করা হয়েছে।

 

কারা সূত্র বলছে, কারাগারটি উদ্বোধন করা হলেও করোনাভাইরাসের প্রকোপের কারণে আপাতত বন্দি রাখা হবে না। দেশে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত এ কারাগারে কোনও বন্দি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

পৃথক সেলে যাতে বন্দির শ্রেণিবিন্যাস করে রাখা যায় সেজন্য আলাদা ভবন নির্মাণ করা হয়েছে। নতুন মহিলা কারাগারে মোট ৯টি ভবন রয়েছে। একটি ভবনের নাম বেগম রোকেয়া বন্দি ব্যারাক। যা কারাগারের প্রধান ভবন। এতেই সবচেয়ে বেশি বন্দি রাখা হবে। ৪ তলা বিশিষ্ট এ ভবনে মোট ১২টি ওয়ার্ড রয়েছে।

 

কারা সূত্র আরো জানায়, আরেকটি ভবন হচ্ছে ইলা মিত্র সেন ভবন। নতুন কারাগারটিতে ১২ জন ডিভিশনপ্রাপ্ত (প্রথম শ্রেণির বন্দি) রাখা হবে। যার নাম দেওয়া হয়েছে সুলতানা রাজিয়া ভবন। যেখানে ৪টি সেলে সর্বোচ্চ ৩ জন করে নারী বন্দি রাখার ব্যবস্থা রয়েছে। ডা. কাদম্বিনী মেডিক্যাল ভবন বা কারা হাসপাতাল, কারাবন্দিদের চিকিৎসার জন্য ৩ তলা বিশিষ্ট এ হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। প্রীতিলতা কিশোরী ভবনে কিশোর অপরাধ করে কারাগারে যাওয়া কিশোরীদের রাখা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023